Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে ‘মূল্যবান পিলার’ খুঁজতে গিয়ে দুজনের করুণ মৃত্যু

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:২০ পিএম

পুকুরে ‘মূল্যবান পিলার’ খুঁজতে গিয়ে দুজনের করুণ মৃত্যু

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রোববার সকালে উদ্ধার হওয়া দুটি লাশের আসল ঘটনা পুলিশ উদঘাটন করেছে।

মৃতের পরিবার ও স্থানীয়রা ওই ঘটনাকে হত্যাকাণ্ড বললেও দিনভর তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়েছে ওই দুই ব্যক্তি সদ্য খনন করা একটি পুকুরের মধ্যে মূল্যবান পিলার খুঁজতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন।

মৃত দুইজন হলেন- মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ ও মো. কালু মিয়ার ছেলে মো. সাগর। তারা দুইজনই উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ রোববার সকালে লাশ দুটি উদ্ধার করে।

দুটি অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের উপস্থিতিতে জেলা পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ দিনভর তদন্ত শেষে নিশ্চিত হয়েছে ঘটনাটি কোনো হত্যাকাণ্ড নয়।

রোববার রাত ৯টায় পিরোজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রামে সদ্য খনন করা একটি পুকুরে ওই মৃত দুই ব্যক্তিসহ আরও কয়েকজন মূল্যবান সীমানা পিলার পাওয়ার লোভে পুকুরের মধ্যে মাটি খুঁড়তে গিয়ে ৪ জন উপর থেকে পড়া মাটির নিচে চাপা পড়ে। অন্যরা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আব্দুর রশিদ ও মো. সাগর মাটিচাপায় মারা যান। ওই সময় সাগরের পিতা মো. কালু মিয়াও উপস্থিত ছিলেন বলে তিনি নিজে স্বীকার করেছেন।

তিনি জানান, মৃতের দুই পরিবার ও স্থানীয়রা এ ঘটনাকে হত্যাকাণ্ড বললেও মূলত এটি কোনো হত্যাকাণ্ড নয়। এরপর অধিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম