Logo
Logo
×
   

সারাদেশ

বাউফলে নালা তৈরি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০৯ এএম

বাউফলে নালা তৈরি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

ছবি: যুগান্তর

পটুয়াখালীর বাউফলে বৃষ্টির পানি নিষ্কাশনের নালা তৈরি নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় রবি হাওলাদার (৪৯) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর কালাইয়া গ্রামের হাওলাদার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণের উদ্যোগ নেন রবি হাওলাদার। তিনি নির্মাণ খরচের একাংশ প্রতিবেশী রতন ব্যাপারীর কাছে দাবি করেন। কিন্তু রতন ব্যাপারী নালা নির্মাণ খরচ দিতে অস্বীকৃতি জানান। এ বিষয় নিয়ে কয়েকদিন থেকে উভয়ের মধ্য ঝগড়া চলছিল। 

বুধবার সকালে ফের ঝগড়া শুরু হলে প্রতিপক্ষের রতন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ১০ রড ও লাঠিসোঁটা নিয়ে রবি ব্যাপারীর ওপর হামলা চালায়। এ সময় রবি ব্যাপারীর স্ত্রী ঠাকুরানী (৪০) ও দুই ছেলে হৃদয় (১৮) ও রনি (১৬) বাধা দিতে এলে তাদেরকেও পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত পরিবারের ৪ সদস্যকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক রবি হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .