Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাইবান্ধায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ২ নারী

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৫০ পিএম

গাইবান্ধায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ২ নারী

প্রতীকী ছবি

Advertisement

গাইবান্ধা সদরের পূর্ব পিয়ারাপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র রুমন (১৮) নিহত হয়েছেন। এছাড়া নিহতের বড় ভাই রুহিত (২০) আহত হয়েছেন। এসময় খুনিরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজির ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল।

একপর্যায়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্য বাগবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে।

এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সহোদর রুহিত ও রুমনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুত্ব আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খুনের ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম