Logo
Logo
×
   

সারাদেশ

কারাবন্দি স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

কারাবন্দি স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

আটক দবির মোল্যা। ছবি: যুগান্তর

মাগুরা জেলা কারাগারে তন্বী নামে বন্দি স্ত্রীকে গাঁজা সরবরাহ করতে গিয়ে দবির মোল্যা নামে এক ব্যক্তি আটক হয়েছেন। এ ঘটনায় তাকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। 

আটক দবির মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

মাদক মামলায় কারাবন্দি তন্বী খাতুন কারা অভ্যন্তরেও মাদকের কারবার চালানোর উদ্দেশে তার স্বামীর মাধ্যমে এই গাঁজা সংগ্রহ করছিলেন বলে জানা গেছে।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দবির মোল্যা তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করেন। পরে বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেজকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

জানা গেছে, দবিরের স্ত্রী তন্বী মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুদিন আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে থাকা অবস্থাতেই তিনি মাদক কারবারি চালিয়ে যেতে স্বামী দবিরের মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার চেষ্টা করেন। স্ত্রীর জন্যই তিনি গাঁজার প্যাকেট নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে দবির মোল্ল্যা স্বীকার করেছেন।

ঘটনাটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .