Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে বিএনপি নেতা খুন

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে বিএনপি নেতা খুন

জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৫০) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি পদপ্রার্থী ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সোমবার রাতে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামি নাসির ও মোরশেদকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।

সোমবার বিকালে ওই দাম্পত্য কলহের বিষয়টি নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে আতাউল্লাহর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মেয়ের বাড়ির পক্ষের লোকজনের ওপর হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলমসহ পাঁচ থেকে ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খুনের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে নাসির ও মোরশেদ নামে মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম