Logo
Logo
×
   

সারাদেশ

চার দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

চার দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা

ইনা পারভীন চন্দনা

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধূ ইনা পারভীন চন্দনা নিখোঁজ হয়েছেন। গেল চার দিন ধরে নিখোঁজ এই গৃহবধূ। এ ঘটনায় নিখোঁজ ডায়েরি হয়েছে সাতক্ষীরা থানায়।

ইনা পারভীন চন্দনা (৩৫) কাটিয়া এলাকার রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে।

বুধবার (১৭ জুন) রাতে সাধারণ ডায়েরিতে ইনা পারভীন চন্দনার বাবা মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপড়ায় বসবাস করতেন চন্দনা। রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ, নিটকতম স্বজন ও পরিচিতদের বাড়িতে সন্ধান করে কোথাও পাওয়া যায়নি। চন্দনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী। স্বামী ও তার পরিবারের সদস্য দ্বারা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা অথবা কোনো ক্ষতি করতে পারে- এমন ধারণার কথাও জিডিতে উল্লেখ করেন তিনি।

ঘটনার তদন্ত করছেন সাতক্ষীরা থানার এসআই আরিফ নিশাত। তিনি বলেন, সবদিক মাথায় রেখেই আমরা অনুসন্ধান করছি। এখনো কোনো সন্ধান মেলেনি। দেশের সব থানায় নিখোঁজের সন্ধান পেতে বেতার বার্তা পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .