Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

‘রক্তদানে হাফসেঞ্চুরি’ সম্মাননা পেলেন রইছ উদ্দিন

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

‘রক্তদানে হাফসেঞ্চুরি’ সম্মাননা পেলেন রইছ উদ্দিন

ছবি: যুগান্তর

Advertisement

রক্তদানে হাফসেঞ্চুরি সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দৈনিক যুগান্তরের ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। ১৯৯৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি স্বেচ্ছায় ৫২ বার রক্তদান করেছেন।

গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দোহা মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশনের সভাপতি জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব এবং শিক্ষা-বৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, আমির নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান এবং সেবানীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা।

অনুভূতি ব্যক্ত করেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সেবানীড় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওয়ালি উল্লাহ রুবেল, তরিকুল ইসলামসহ অন্যরা।

সম্মাননাপ্রাপ্ত রক্তদাতারা হলেন— মো. রইছ উদ্দিন, হিমেল মাহমুদ, ইমরান হোসেন হৃদয়, শেখ মোহাম্মদ বিপ্লব, মো. শাহজাহান হোসেন ও মো. আজিজুল ইসলাম। এছাড়া সম্মাননা পেয়েছে গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি এবং ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম