Logo
Logo
×
   

সারাদেশ

গৃহবধূকে হত্যাচেষ্টায় গ্রিলমিস্ত্রিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:০১ পিএম

গৃহবধূকে হত্যাচেষ্টায় গ্রিলমিস্ত্রিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বন্দর থানা

নারায়ণগঞ্জের বন্দরে জানালার গ্রিল মেরামত করতে এসে দেনা-পাওনা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আক্তার হোসেন নামে এক গ্রিলমিস্ত্রির বিরুদ্ধে। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শুক্রবার সকালে ২১নং ওয়ার্ড বন্দরের লেজারার্স আবাসিক এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। এ গণপিটুনির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

ভুক্তভোগী মমতাজ বেগম জানান, আক্তার হোসেনের (৪৫) একটি গ্রিল ওয়ার্কশপ রয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে মমতাজ বেগমের বাড়ির গ্রিলের কাজসহ বাড়ি নির্মাণের অন্যান্য কাজ তিনি আক্তারকে দিয়েই করাতেন। সম্প্রতি বাড়ির একটি জানালা নষ্ট হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য শুক্রবার সকালে আক্তারকে ডেকে আনা হয়। এ সময় দেনা-পাওনা নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি গলায় চেপে ধরেন।

এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে আক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিনি মমতাজ বেগমের কাছে টাকা পান। সেই টাকা চাওয়ায় উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে আক্তারকে চোর আখ্যা দিয়ে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .