Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫২ পিএম

নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার

Advertisement

নবাবগঞ্জ থেকে ৫ বছরের শিশুকে অপহরণ করার ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকার মাসুদুর রহমানের ৫ বছরের ছেলে তানজিম রোববার দুপুরে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

ওই রাতেই অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনে তানজিমের বাবার কাছে টাকা চায়। এরপর থেকে ওই নম্বরটি আর পাওয়া যায়নি বলে জানান শিশুটির দাদা মহিবুর রহমান। এ ঘটনার পর স্বজনরা ছেলেটিকে খুঁজতে বের হন।

সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে তানজিমকে কান্নারত অবস্থায় দেখতে পান তার বাবাসহ আত্মীয়রা। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে জানালে নবাবগঞ্জ থানায় হাজির করা হয়।

আতঙ্কিত অবস্থায় রাস্তার পাশ থেকে শিশুটিকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও স্বজনরা।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, স্বজনদের সহায়তায় পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে। সোমবার বিকালে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে এ ঘটনায় অপহরণকারী কোনো চক্র জড়িত আছে নাকি পারিবারিক কোনো ঘটনা- তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম