ভোলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি বান্দরবানে গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চানাচুরের লোভ দেখিয়ে ভোলা সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহ জামালকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বান্দরবান জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১৬ জুন দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত জামাল ওই গ্রামের কাঞ্চনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান শুভ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিনই র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র্যাব-৮ ভোলা ক্যাম্প এবং চট্টগ্রামের র্যাব-১৫ এর যৌথ অভিযানে এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ জামালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
