Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

ছবি: যুগান্তর।

Advertisement

দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকার ব্যাপক খাল পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, চলতি বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে এবং আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা এলাকায় কোনাবাড়ি-উলাইল খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, জনগণের ম্যান্ডেট পেলে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ভাবনার ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চলতি বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাঁচ বছরে ৭ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল কাটা কর্মসূচি চালু করেছিলেন, যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছিল।

আসাদুল হাবিব দুলু বলেন, পাশের একটি দেশের পানি-বৈষম্যের কারণে বাংলাদেশের অনেক নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে। তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে অনেক নদী আজ খালে পরিণত হয়েছে। এসব নদী ও খাল পুনরুদ্ধারে সরকারের একটি সুদূরপ্রসারি মহাপরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। ফলে একদিনে সবকিছু পরিবর্তন বা পরিষ্কার করা সম্ভব নয়। তবে খাল খননের কাজে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

আরও পড়ুন

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম