Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হত্যা মামলায় জামায়াত নেতা খিজিরের জামিন

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩২ পিএম

হত্যা মামলায় জামায়াত নেতা খিজিরের জামিন

খিজির আহমদ

Advertisement

বড়লেখায় আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌর মেয়র প্রার্থী খিজির আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বিকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র যাচাই-বাচাই শেষে সন্ধ্যায় মৌলভীবাজার জেলহাজতের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে।

খিজির আহমদের আইনজীবী বেলাল আহমদ জামিনে মুক্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

১৯ জুন শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশ জামায়াত নেতা খিজির আহমদকে পৌর শহরের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।   

জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতা বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে জামায়াতকর্মী ও সাঈদী সমর্থক কিশোর লোকমান আহমদ নিহত হন।

এ ঘটনায় খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে নাগরিকত্ব, ২য় বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন বর

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে নাগরিকত্ব, ২য় বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন বর

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

আরও পড়ুন

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম