Logo
Logo
×
   

সারাদেশ

বন্দরে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২২ পিএম

বন্দরে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ফাইল ছবি

বন্দরে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময়  স্থানীয জনতা সজীব (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ  করেছে। আটক সজীব ২৪ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার সেলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় রিকশাচালক বলে জানা গেছে। এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার (২৬ জুন) সজীবকে আসামি করে বন্দর থানায়  মামলা  করেছেন। 

শনিবার (২৭ জুন)  দুপুরে সজীবকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় ২৩ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকার কলাগাছ তলায় ধর্ষণের ঘটনাটি ঘটে। 

মামলার বাদী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তার মেয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে হাটাহাটি করছিল। এ  সময় রিকশাচালক সজীব মেয়েকে  বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে তার রিকশায় উঠতে বলে। মেয়ে সরল বিশ্বাসে রিকশায় উঠে। কিছুদূর  যাওয়ার পর সজীব মেয়েকে বলে চলো সাবদী থেকে ঘুরে আসি। তারপর রিকশায় করে মেয়েকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যা ৭টার  দিকে বন্দরের কবিলের মোড় এলাকায় নিয়ে আসে। এরপর নির্জন স্থান কলাগাছের নিচে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে পালিয়ে যাওয়ার সময় মেয়ের চিৎকার   শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রিকশাচালক সজীবকে আটক করে পুলিশে সোর্পদ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .