বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার লুট, আটক ১
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:২১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুন) রাতে উপজেলার বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।
নিহত ফাতেমা বেরকোটা মিয়াজী বাড়ির মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তার স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন।
এ ঘটনায় একই গ্রামের ইয়াসিন (১৮) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোর চক্র ফাতেমা বেগমের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাচ্ছিল। এ সময় ওই বৃদ্ধা তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইয়াসিন (১৮) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

-6a426a770f7e1.jpg)