Logo
Logo
×
   

সারাদেশ

বন্দরে দুই আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র লুট

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

বন্দরে দুই আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র লুট

ফাইল ছবি

বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের  নদীপাড়ে ডিউটির সময় দুই  আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে  দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে  মুখোশধারী  ডাকাত দল। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টায় ২৭নং ওয়ার্ড  বন্দরের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের  শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে। 

এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে মো. মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার  দুপুরে  বন্দর থানায়  মামলা করেছেন। মামলার বাদী আনসার সদস্য  মনির হোসেন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় দায়িত্বপ্রাপ্ত আনসার সৈকত মিয়া ও অপর আনসার  মো. মনিরুজ্জামান মুন্সি  বন্দর থানার ১১০ কেভি হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিতর শীতলক্ষ্যা নদীর  ঘাটে সাধারণ আনসার সদস্যদের ডিউটি পোস্টে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ  একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫-৬ জনের একটি ডাকাত দল দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে  ঘিরে ফেলে।  দলের একজন ডাকাত নৌকাতে ছিল।  ডাকাতরা আনসার সদস্যদের রামদা ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ধস্তাধস্তি করে আনসার সদস্য সৈকতের  শটগান (যাহার বডি নং ৬৬২৯৯০) এবং অপর আনসার সদস্য মোঃ মনিরুজ্জামান মুন্সি শর্টগান (বডি নং ৪১৩১২০) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে দ্রুত কাঁচপুরের দিকে চলে যায়।  ডাকাতদের পরনে  ছিল কালো প্যান্ট, গায়ে কালো গেঞ্জি, মুখে মাক্স ছিল  এবং ডাকাতদের বয়স অনুমান ৩৫-৪০ বছরের মধ্যে। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি জালালউদ্দিন  আনসার সদস্যদের অস্ত্রলুটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা  হয়েছে। লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .