Logo
Logo
×
   

সারাদেশ

যশোরে চোরাকারবারির প্যান্টের পকেটে কোটি টাকার স্বর্ণ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:১১ পিএম

যশোরে চোরাকারবারির প্যান্টের পকেটে কোটি টাকার স্বর্ণ

যশোরে এক কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার দায়তলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তৌফিকুর রহমান শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেজনকভাবে তৌফিকুল ইসলামকে আটক ও দেহ তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫৩৬ গ্রাম উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম এক কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাক। এছাড়া গ্রেফতার তৌফিকুলের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিকালে গ্রেফতার তৌফিকুরের কোতোয়ালি থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তৌফিকুরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .