Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

Advertisement

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সকাল শিফট থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং স্বাভাবিকভাবে পাথর উত্তোলন কার্যক্রম চলছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিস্ফোরক তৈরির উপকরণ অ্যামোনিয়াম নাইট্রেটের (বিস্ফোরক) সংকটের কারণে গত ১৯ মে থেকে খনিতে পাথর উত্তোলন বন্ধ ছিল। থাইল্যান্ড থেকে নতুন চালান পৌঁছানোর পর শনিবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

জানা গেছে, খনিতে তিনটি শিফটে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৭৫০ জন শ্রমিক কাজ করেন। আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি (GTC) শ্রমিক ব্যবস্থাপনা ও পাথর উত্তোলনের দায়িত্বে রয়েছে। তাদের সঙ্গে কারিগরি পরামর্শক হিসেবে কাজ করছে বেলারুশের একটি প্রতিষ্ঠান।

খনি থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হয়। পরে সেগুলো বোল্ডারসহ বিভিন্ন আকারে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। দেশে প্রতিবছর প্রায় ৩ কোটি মেট্রিক টন পাথরের চাহিদা রয়েছে। এই চাহিদার একটি অংশ মধ্যপাড়া খনি থেকে এবং বাকিটা বিদেশ থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

স্থানীয় পাথর ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছিলেন। খনির সারফেস ইয়ার্ডে কয়েক লাখ টন পাথর মজুত রয়েছে, যার গুণগত মান ভালো। পাথর আমদানি কিছুটা কমানো হলে দেশিয় এসব পাথর দ্রুত বিক্রি করা সম্ভব হবে।

খনির প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রফিজুল ইসলাম লিটু বলেন, বর্তমানে খনিতে কোনো সমস্যা নেই। নিয়মিতভাবে পাথর উত্তোলন চলছে। ভবিষ্যতে যাতে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটে উৎপাদন বন্ধ না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

২৯ দিন পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট

২৯ দিন পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট

ভারত থেকে পাইপলাইনে এলো ৪ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনে এলো ৪ হাজার টন ডিজেল

সচলের ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

সচলের ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

রানা প্লাজায় বেঁচে যাওয়া সেই নাসিমা পদ্মার বাসডুবিতে নিহত

রানা প্লাজায় বেঁচে যাওয়া সেই নাসিমা পদ্মার বাসডুবিতে নিহত

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম