Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃৃহীত

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের একটি পাঞ্জেগানা মসজিদে এশার আজান দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আমিনুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। নামাজের জন্য মুসল্লিদের আহ্বান জানাতে গিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগের ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর কাজীবাড়ি এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে মো. আমিনুল ইসলাম দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম ও ইউপি সদস্য আবু জাহের জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি এশার নামাজের আজান দিচ্ছিলেন। আজানের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১২ জুলাই) বাদ জোহর কণ্ঠনগর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজানরত অবস্থায় একজন ইমামের এভাবে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

আরও পড়ুন

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম