Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতখানে পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২

Advertisement

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

দৌলতখানে পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২

Advertisement

ভোলার দৌলতখানে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে দুই যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন- দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটন। তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত নুর উদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি রোববার (১৩ জুলাই) রাতে দৌলতখান পৌরসভা এলাকায় ঘটে। পরে ওই পুলিশ সদস্যকে দৌলতখান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান। এ সময় তার সহযোগী মুহাইমিন শিকদারকে মাদক-সংশ্লিষ্ট অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত ও স্থানীয়রা জানান, পুলিশ সদস্য নুর উদ্দিন গ্রামের  বাড়ি দৌলতখানে এসে তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে ওই বাড়ির লোকজন ও লিটন  বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুর উদ্দিন তার মাদকের  সহযোগী মুহাইমিন শিকদার , সোহাগ, সজিব, সুজন মিলে লিটন ও সেলিমকে বেধড়ক  মারধর করেন বলে আহতরা দাবি করেন। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন।

ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দেওয়ায় পুলিশ সদস্য তাকেও হুমকি দিয়েছে। তবে নুর উদ্দিনের ভাই আল আমিন দাবি করেন, তার ভাই পুলিশ সদস্য কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ রয়েছেন এবং ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। 

আহত লিটন জানান, তাকে ও সেলিমকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুহাইমিন শিকদারকে মাদকের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম