Logo
Logo
×
   

সারাদেশ

পারিবারিক কলহে আইনজীবীর আত্মহত্যা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

পারিবারিক কলহে আইনজীবীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে প্রাণ দিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন (৩৬) নামে এক আইনজীবী। সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মনোয়ার হোসেন শাহপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে উপজেলার শাহপুর গ্রামের নিজ বাড়িতে ঘরের তীরের সঙ্গে গামছা বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।

তার এমন মৃত্যুতে পরিবার ও তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কসবা থানার ওসি আলী মোহম্মাদ রাশেদ জানান, পৌরসভার শাহপুর গ্রামে একজন আইনজীবী পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .