Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

Advertisement

Icon

কু‌ষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:০৪ এএম

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

সুজাউদ্দিন জোয়ার্দার। ফাইল ছবি

Advertisement

মহিলা কলেজে চাকরি করায় সুজাউদ্দিন জোয়ার্দারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন শহর জামায়‌াতের আমির এনামুল হক‌।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় কু‌ষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কেএম আলী মহসিন এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

একইদিন প্রকাশিত জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে সুজাউদ্দিন জোয়ার্দারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে এনামুল হককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোন দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক‌মি‌টি সারা দেশের রোকনদের জন‌্য এ সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতি পাওয়ায় তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। 

তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বলে সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাক‌রি ছাড়লে পুনরায় স্বপদে বহাল রাখা হবে। 

সদ‌্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটা‌রি এনামুল হক জানান, সর্বসম্ম‌তিক্রমে আমাকে জেলার সেক্রেটারি পদে নতুন দা‌য়িত্ব দেওয়া হয়েছে। দল থেকে পাওয়া আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব। 

কু‌ষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় ক‌মি‌টির সিদ্ধান্ত মোতাবেক ম‌হিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজ‌নকে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে। ‌তাৎক্ষ‌ণিক সর্বসম্ম‌তিক্রমে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমির এনামুল হককে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম