Logo
Logo
×
   

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে এনে ফোন ফেরত দিলেন ওসি

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে এনে ফোন ফেরত দিলেন ওসি

বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে এনে ফোন ফেরত দিলেন ওসি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে আসামির দুটি ফোন গায়েবের অভিযোগ ওঠে থানার ওসি জেল্লাল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে ১৫ জুলাই যুগান্তরে ‘কালীগঞ্জে আসামির ফোন গায়েব ওসির’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে আসামির ফোন দুটি ফেরত দিয়েছেন ওসি জেল্লাল হোসেন।

নাজমুল হোসেন জানান, মঙ্গলবার বিকালে আমি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয় নিয়ে রাতেই ওসি গাড়িতে করে আমার বাড়িতে আসেন। আইফোন ছিল কিনা সেটি যাচাই-বাছাই করেন। নিউজ প্রকাশের পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পাঠিয়ে মোটরসাইকেলে থানায় তুলে এনে তার দুটি ফোন ফেরত দেন ওসি। এ সময় ওসি থানা থেকে বের হয়ে সাংবাদিকদের কিছু জানাতে নিষেধ করেন।

তিনি আরও জানান, তার দুটি ফোনের মধ্যে একটি আইফোন-১২ প্রো-ম্যাক্স ও পোকা-এক্স-৩ মডেলের। গত ১১ জুন আমাকে মামুন কম্পিউটার থেকে আটক করে। টেবিলের উপর ২ পিস ইয়াবা পেলেও আমাকে ১০ পিস ইয়াবা দিয়ে চালান দেয়। এরপর ১ জুলাই জামিনে মুক্ত হয়ে ফোন নিতে থানায় গেলে আমাকে ঘোরায়। এছাড়াও ওসি আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারতে উদ্যত হন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, তার দুটি ফোনই ফেরত দেওয়া হয়েছে। যারা ওখানে গিয়েছিল তাদের ড্রয়ারে ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .