Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সম্পদের লোভে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

সম্পদের লোভে প্রবাসীকে নির্যাতনের অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মান্নান নামে এক প্রবাসীকে পিটিয়ে আহত করার পর হাসপাতালে না নিয়ে পাঁচ দিন ধরে বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার ভাই মো. সেলিম। অর্থ-সম্পদের লোভেই তার স্ত্রী, দুই ছেলে ও শ্যালক এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে রায়পুর থানায় মান্নানের ভাই মো. সেলিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন ভুক্তভোগী মান্নানের ছেলে পারভেজ, মাহাজ, শ্যালক ফয়েজ ও স্ত্রী পারভীন বেগম। ভুক্তভোগী ও অভিযুক্তরা উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগী মান্নানের পারিবারিক ও অর্থ-সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে তারা প্রায়ই মান্নানকে ভয়ভীতি দেখাতেন। গত ১০ জুলাই রাতে অর্থ-সম্পদের লোভে তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে তার মাথার বাম পাশে ও নাকে গুরুতর আঘাত লাগে। এরপর চিকিৎসার ব্যবস্থা না করে তাকে ঘরে আটকে রাখা হয়।

পরে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে মান্নানকে দেখতে তার ভাই মো. সেলিম ঘটনাস্থলে যান। তবে অভিযুক্তরা তাকে জানান, মান্নান ঢাকায় আছেন। কিন্তু স্থানীয় লোকজন জানান, তিনি বাড়িতেই আছেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেলিম তার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে বলা হয়েছে, মান্নানের মাথার বাম পাশে চারটি এবং নাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় মো. সেলিম বলেন, মান্নান আমার বড় ভাই। তিনি প্রায় ৩০ বছর প্রবাসে ছিলেন। তার অর্থ-সম্পদ রয়েছে। সেই সম্পদের লোভেই স্ত্রী, শ্যালক ও সন্তানরা তাকে পিটিয়ে আহত করেছে। চিকিৎসা না দিয়ে তাকে ঘরে আটকে রেখেছিল। আমি না এলে তারা আমার ভাইকে মেরে ফেলত। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম