Logo
Logo
×
   

সারাদেশ

পুলিশের ওপর হামলা, নারী শিক্ষকসহ গ্রেফতার ১১

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

পুলিশের ওপর হামলা, নারী শিক্ষকসহ গ্রেফতার ১১

সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নারী শিক্ষকসহ ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নারী শিক্ষকের নাম আফরোজা শিখা। তিনি উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

এর আগে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (১৫ জুলাই) গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ঘিরে জনসমাগমের সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে উপজেলার মথুরাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন। হামলায় গুরুতর আহত সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলা করা হয়েছে বলে জানান পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .