Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সাদুল্লাপুরে অনলাইন জুয়ায় নিঃস্ব অটোচালকের আত্মহত্যা

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

সাদুল্লাপুরে অনলাইন জুয়ায় নিঃস্ব অটোচালকের আত্মহত্যা

Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। 

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া (দশানি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদ আলী (৫০) একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, জোবেদ আলী দীর্ঘদিন ধরে জুয়া ও অনলাইন ক্যাসিনোতে আসক্ত ছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তারা অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম