Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

Advertisement

Icon

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

নিহত মিজানুর রহমান। ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান (৪৮) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিজানুর রহমান উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহাদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে লক্ষ্মীপুর বাজার থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ব্র্রহ্মচারী এলাকায় পৌঁছলে দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নবকুমার বিশ্বাস এবং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পর রাত ১১টায় অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন  করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিকআপটি শনাক্তের কাজ চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম