বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, এইচএসসি পরীক্ষা শেষে ছাত্রদল নেতা গ্রেফতার
Advertisement
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
মুলাদী থানা
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মুলাদীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. জাহিদ খলিফা (২০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহিদ খলিফা উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের বাসিন্দা সেকেন্দার খলিফার ছেলে এবং হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। তিনি চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
এর আগে রোববার সকালে এক তরুণী জাহিদ খলিফা ও তার বড়ভাই নাঈম খলিফাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুলাদী থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা জাহিদ খলিফা স্থানীয় এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে জাহিদ অস্বীকৃতি জানান। পরে কোনো উপায় না দেখে ভুক্তভোগী তরুণী (১৯) বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করেন।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে প্রধান আসামি জাহিদ খলিফাকে গ্রেফতার করে।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনার প্রধান আসামি জাহিদ খলিফাকে দুপুরের দিকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকালেই তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অপর আসামি নাঈম খলিফাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
