Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন

সংগৃহীত ছবি

Advertisement

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকরা।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটকসভা করেছেন। আগামী ২৩ জুলাই পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত দাবিনামা ও আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। মঙ্গলবারের ফটকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— সব চিনিকলের মৌসুমি শ্রমিকদের মধ্য থেকে যোগ্য শ্রমিক-কর্মচারীদের স্থায়ী পদে সমন্বয় করতে হবে। পাশাপাশি পাঁচ বা ১০ বছর পরপর পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে হবে। গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং পে-কমিশনের আদলে শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।

রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, চিনিকলে বেশিরভাগ শ্রমিকের সারা বছর কাজ থাকে না। তারা মৌসুমের কয়েক মাস সামান্য মজুরিতে কাজ করেন। কাজ করতে করতে তারা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু স্থায়ী পদে তাদের নিয়োগ দেওয়া হয় না। তাই দক্ষতা বিবেচনায় নিয়ে এসব শ্রমিককে স্থায়ী পদে নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কাজ করেও শ্রমিকরা কোনো সুবিধা পাচ্ছেন না। এ ধরনের বৈষম্য চলতে পারে না। তাই শ্রমিকদের জন্যও মজুরি কমিশন গঠন করতে হবে।

চিনিকলের শ্রমিক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন এবং আব্দুল খালেক প্রথম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক

২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক

রামেকে পুলিশ সদস্যের মায়ের মৃত্যু, নার্সের সঙ্গে হাতাহাতি

রামেকে পুলিশ সদস্যের মায়ের মৃত্যু, নার্সের সঙ্গে হাতাহাতি

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

রামেকে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৫

রামেকে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৫

আরও পড়ুন

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম