Logo
Logo
×
   

সারাদেশ

৫৮ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ১১ কেজি ওজনের ঢাই মাছ

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

৫৮ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ১১ কেজি ওজনের ঢাই মাছ

৫৮ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ১১ কেজি ওজনের ঢাই মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির ঢাই মাছ ধরা পড়েছে।

১০ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৮ হাজার ৩২০ টাকা দরে কিনে নিয়েছেন সৌদি আরব প্রবাসী চট্টগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর চৌধুরী নামের এক ব্যক্তি।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের কয়েক কিলোমিটার ভাটিতে এক জেলের জালে বড় আকৃতির ওই ঢাই মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে ইউনুস মণ্ডলের আড়তে তোলা হয়। সেখানে নিলামের মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকা দিয়ে তিনি কিনে নেন। এরপর বিক্রির জন্য তার ফেসবুক পেজে মাছটির ছবি শেয়ার দেন। এরপর সৌদি আরব হতে জাহাঙ্গীর চৌধুরী যোগাযোগ করলে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ৫৮ হাজার ৩২০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামে তার দেওয়া ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

শাহজাহান আরও বলেন, ঢাই মাছ অত্যন্ত সুস্বাদু ও বিপন্ন প্রজাতির একটি মাছ। এটা মূলত সামুদ্রিক মাছ। তবে বর্ষাকালে এ অঞ্চলের পদ্মা নদীতে মাঝেমধ্যে এই মাছ দুই-একটি ধরা পড়ে। এই মাছের দাম অত্যন্ত চড়া বলে তিনি মন্তব্য করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .