Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আড়াই মাসের ব্যবধানে পাবনার এসপি বদলি

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

আড়াই মাসের ব্যবধানে পাবনার এসপি বদলি

Advertisement

মাত্র আড়াই মাসের ব্যবধানে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

আদেশে পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. ছুফি উল্লাহর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছুফি উল্লাহ চলতি বছরের ৭ মে পাবনার ১২৭তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে মাত্র আড়াই মাসের ব্যবধানে পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহকে বদলির ঘটনাটি এখন জেলার ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে; কিন্তু কী কারণে তাকে এত অল্প সময়ে বদলি করা হয়েছে-সে বিষয়টিও রয়েছে অজ্ঞাত।

বদলির আদেশের কপি পাওয়ার সত্যতা স্বীকার করে এসপি ছুফি উল্লাহ যুগান্তরকে বলেন, আমি বুঝতে পারছি না কেন বদলি করা হয়েছে। তবে সরকারি চাকরির ক্ষেত্রে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কাজেই কর্তৃপক্ষ যেটি প্রয়োজন বা ভালো মনে করেছেন, সেটি করেছেন।

এদিকে পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, পুলিশ সুপার ছুফি উল্লাহ পাবনায় যোগদানের পরপরই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং গত ২ মাসে প্রায় দেড় হাজার মাদকসেবী, মাদককারবাবিকে গ্রেফতার করেন। এছাড়া প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনের উৎসবেও ছেদ পড়ে।

এর মধ্যে কিছু নেতিবাচক বিষয়ও সামনে আসে। সেটি হলো- গত দুই সপ্তাহ ধরে পাবনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৎপরতা বৃদ্ধি পায়। গত ১৬ জুলাই ভোরে সুজানগরের মথুরাপুর দোপপাড়ায় আসামি ধরতে গেলে মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা আহত হন।

জানা গেছে, সদ্য পদায়নকৃত পুলিশ সুপার আবু আশ্রাফের বাড়ি বরিশাল জেলায়। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি পিবিআইতে ছিলেন। তার আগে এক বছর যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম