Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী

Advertisement

Icon

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাইল ছবি

Advertisement

সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিয়ে মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

জানা গেছে, প্রতিমন্ত্রীর সুপারিশে বোদা ও দেবীগঞ্জ—দুই উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান জানানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। এ ছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তাও পৌঁছে দেবে।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির নির্দেশনা ও সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম