খুলনায় যুবদলের কমিটির ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
খুলনায় যুবদলের কমিটির ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা মহানগর যুবদলের অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা খুলনা প্রেস ক্লাবের হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সব নেতাকর্মীকে নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু।
সভায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মোল্লা, মো. মিজানুর রহমান মিজান, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু ও মো. জাহিদুল ইসলামসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
