খুকৃবির চতুর্থ উপাচার্য হলেন আসাদুজ্জামান সরকার
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি বিশ্ববিদ্যালয়টি চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ এর ১০(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।
খুকৃবির সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার যুগান্তরকে বলেন, ১১ বছরের পুরোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী ক্যাম্পাস নেই। তিনটি ব্যাচ বের হয়েছে কিন্তু এখনো পোস্ট গ্র্যাজুয়েশন চালু হয়নি। আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয় থেকে একটি আইকনিক বিশ্ববিদ্যালয় করার। প্রথমেই চেষ্টা করব বিশ্ববিদ্যালয়টিকে স্থায়ী ক্যাম্পাসে রূপান্তরিত করার পাশাপাশি একাডেমিক উন্নয়নের জন্যও কাজ করব। মঙ্গলবার রাতেই ক্যাম্পাসে যোগদান করবেন বলে তিনি জানান।
