Logo
Logo
×
   

সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে আগুনের ঘটনা ঘটে বলে খবর প্রকাশিত হয়েছে।

আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন আলী মোবাইল ফোনে জানান, নিহত ৬ জনের মধ্যে ৪ জন তার ইউনিয়নের এবং তারা সবাই পরস্পরের আত্মীয়।

তিনি বলেন, খবরটি শুনে আমরা গভীরভাবে শোকাহত।

রওশন বলেন, নিহতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমনকি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তবে নিহতদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এ ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .