খুলনায় শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাদ আছর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন। এছাড়া যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, মাহমুদুল হক টিটু, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, সাইফুল মল্লিক, শেখ মিরাজ হোসেন, আকুঞ্জী মাহমুদুর রহমান, আফজাল ফরাজী, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান মনিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খুলনা মহানগরের আওতাধীন সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মোনাজাত পরিচালনা শেষে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং জিয়া পরিবারের সদস্যদের সার্বিক সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।
