Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশীয় অস্ত্রসহ ১৮ মামলার আসামি পিচ্চি আকাশ গ্রেফতার

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

দেশীয় অস্ত্রসহ ১৮ মামলার আসামি পিচ্চি আকাশ গ্রেফতার

আকাশ ওরফে পিচ্চি আকাশকে গ্রেফতার

Advertisement

চাঁদাবাজিসহ ১৮ মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জামালপুর থেকে তাকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরে উপজেলার উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, পিচ্চি আকাশ তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। ভয়ে অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করতে সাহস পেতেন না। মোটা অংকের চাঁদা না দিলে মারধর ও ভয় দেখাতেন। দীর্ঘদিন হলো পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদরের তিতপল্লা এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার সালামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পিচ্চি আকাশের নামে ১৮টি মামলা রয়েছে। তিনি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কারখানায় চাঁদাবাজি করতেন। আমরা নজরদারিতে রেখে তাকে রাতে অস্ত্রসহ গ্রেফতার করেছি। পরে তার দেওয়া তথ্য নিয়ে উপজেলার হরতকীতলা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি করপোরেশন

রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি করপোরেশন

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম