বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জাহেদ মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে অভিযুক্ত জাহেদ মিয়া কৌশলে ওই তরুণীকে কামাল মিয়ার বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। পরে ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর মা বলেন, আমি আমার মেয়েকে ত্রিশ বছর ধরে লালন-পালন করছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে, অভিযুক্তের মা ও স্ত্রী অভিযোগ স্বীকার করে বলেন, তারা অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে দিতে রাজি আছেন।
বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

