Logo
Logo
×
   

সারাদেশ

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। 

রোববার (২ আগস্ট) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। 

আটক রেজাউল গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। 

পরে তাকে নিবিড়ভাবে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানায় হস্তান্তর করা হয়।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে কারারক্ষীরা পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম