Logo
Logo
×
   

সারাদেশ

কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, থানায় জিডি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, থানায় জিডি

মো. তাসরীব আহমেদ মাহিন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন নিখোঁজ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র।

গত ২ আগস্ট সন্ধ্যায় ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় মাহিনের খোঁজ না পেয়ে সহপাঠীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বজনদের অবহিত করেন।

নিখোঁজ তাসরীবের বাবার নাম মো. মোখলেছুর রহমান এবং মায়ের নাম তাসরিন আক্তার।

এ ঘটনায় কুয়েট প্রশাসন, সহপাঠী এবং পরিবার তাকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। নিখোঁজের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .