Logo
Logo
×
   

সারাদেশ

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্তে বিজিবির হাতে আটক নাইজেরিয়ান নাগরিক অস্টিন। ছবি: যুগান্তর

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক অস্টিনকে (৩৯) আটক করা হয়। 

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান। এ সময় বিজিবির অভিযানে তিনি আটক হন। 

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম