Logo
Logo
×
   

সারাদেশ

বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যেতে না পেরে ৮ বছরের শিশুর কাণ্ড

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম

বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যেতে না পেরে ৮ বছরের শিশুর কাণ্ড

বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যেতে না পেরে অভিমানে এক শিশু ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ভাড়াটিয়া সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিন্যাকাব্দি গ্রামের বদরুল মিয়া তার স্ত্রীসহ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলার একটি গ্রামে বেড়াতে যান। এ সময় তার শিশুপুত্র আরাফাত (৮) সঙ্গে যাওয়ার জন্য জেদ করে; কিন্তু বাবা ও মা এক শিশুকন্যাসহ আরাফাতকে বাসায় রেখে যান। বেড়াতে যেতে না পেরে অভিমান করে দুপুরের কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আরাফাত আত্মহত্যা করে। বেড়ার ফাঁক দিয়ে তার বোন আরাফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .