Logo
Logo
×
   

সারাদেশ

জুলাই আন্দোলন না হলে স্বৈরাচার বিদায় হতো না: প্রতিমন্ত্রী শরীফুল

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম

জুলাই আন্দোলন না হলে স্বৈরাচার বিদায় হতো না: প্রতিমন্ত্রী শরীফুল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

আমাদের দেশে ছাত্র-জনতা জুলাই আন্দোলন না করলে স্বৈরাচার বিদায় হতো না। জুলাই মাসে তীব্র আন্দোলনে ১৪শ মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েকশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার আমলে দেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়। স্বৈরাচার বিদায়ের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

বুধবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ও স্থানীয় জুলাই যোদ্ধারা।

এছাড়া আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .