জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের প্রতি শ্রদ্ধা
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে নগরীর বাইপাস মোড়ে শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা প্রদর্শন করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর সরকার।
পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান- ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার কামরুল হাসান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালক ড. মুহাম্মদ মফিজজুল ইসলাম, আনসার ও বিডিপির উপমহাপরিচালক কামরুন নাহার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা জামায়াতে আমির আব্দুল করিম, শহিদ সাগরের বাবা আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণ করে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা প্রদর্শন করেন।
এদিকে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
