Logo
Logo
×
   

সারাদেশ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সাব-মেশিনগান, পিস্তল-গুলিসহ আটক ২

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সাব-মেশিনগান, পিস্তল-গুলিসহ আটক ২

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার  র‍্যাব-১০-ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মো. মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই  রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাস (৩৬) নামে আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অস্ত্র ও মাদকের উৎস এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .