Logo
Logo
×
   

সারাদেশ

নারীসহ আ.লীগ নেতা আটক, ছাড়াতে থানায় এসে কর্মীও আটক

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

নারীসহ আ.লীগ নেতা আটক, ছাড়াতে থানায় এসে কর্মীও আটক

লক্ষ্মীপুরের রায়পুরে পেয়ার আলী নামে (৪০) নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে ছাড়াতে থানায় এসে পূর্বের মামলায় গ্রেফতার হয়েছেন একই দলের এক কর্মী।

বুধবার (৫ আগস্ট) গভীর রাতে পৌর শহরের খেজুরতলা নামক স্থানের ইউসুফের বাসা থেকে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা তাকে আটক করেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতার পেয়ার আলী রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে পেয়ার আলীকে ছাড়ানোর জন্য বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার সঙ্গে আওয়ামী লীগের কর্মী মামুন থানায় যান। এ সময় পুলিশের যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা থাকার তথ্য পাওয়া গেলে তাকেও গ্রেফতার করা হয়েছে। 

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা পেয়ার আলীসহ দুইজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .