না.গঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৩৫) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাবিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিও ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করেছি।
