ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন
ওসমানদের গ্রেফতার দাবি
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যায় অভিযুক্ত ওসমান পরিবারের সদস্যদের গ্রেফতার ও এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে দীর্ঘদিন ধরে বিচার ঝুলে থাকার সমালোচনা করে অবিলম্বে দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান বক্তারা।
শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন ত্বকীর বাবা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত শামীম ওসমান এবং চিহ্নিত ঘাতক আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৩ বছর ধরে আমরা ত্বকী হত্যার বিচার দাবি করে আসছি।
