Logo
Logo
×
   

সারাদেশ

দেশকে সবুজে ঢেকে ফেলতে চায় সরকার: বন প্রতিমন্ত্রী

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

দেশকে সবুজে ঢেকে ফেলতে চায় সরকার: বন প্রতিমন্ত্রী

কক্সবাজার টেকনাফে বন বিভাগের রোপণ করা ৪০ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শনে এসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রতি বছর ৫ কোটি আর ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ করে দেশকে সবুজে ঢেকে ফেলতে চায় সরকার। যাতে আগামী ৫ বছর পরে মানুষ যেন বলতে পারে সত্যিকার অর্থে তারেক রহমানের সরকার দেশে ২৫ কোটি গাছ রেখে যাচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভিন্ন ধরনের অঙ্গীকার নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন; যাতে গাছগুলো দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। 

রোববার (৯ আগস্ট) দুপুরে টেকনাফ রেঞ্জের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে এসব কথা বলেন। এ সময় পাহাড় তিনি ১টি বনজ গাছের চারা রোপণ করেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ৪০ হেক্টর জায়গাতে ১ লাখ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, বট, ঔষধিসহ পাখির জন্য অনেক গাছের চারা রোপণ করা হয়েছে; যা আগামী প্রজন্ম সুফল ভোগ করবে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে রোহিঙ্গা আগমন করে টেকনাফের বিশেষ বনের স্থানে অবস্থান করার কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুষিয়ে দেওয়ার চেষ্টাসহ সারা কক্সবাজারে ইতোমধ্যে ৪০ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন বিভাগের সার্কেল পিএফ মেহের কুমার দ্যু, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন সংরক্ষণ আব্দুল্লাহ আল মামুন, টেকনাফ, হোয়াইক্যং ও বাহার ছড়া সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলামসহ অনেকেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .