Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

Advertisement

পটুয়াখালী জেলার গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে চিকিৎসা নেওয়া রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শেখ সহিদুল ইসলামকে সভাপতি ও পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. তাসমিয়া ছালছাবিলকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন- পটুয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. মো. রেজাউর রহমান।

কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব।

উল্লেখ্য, গলাচিপা সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মৃধাকে শনিবার সকালে বিষধর সাপে কামড়ে দেয়। পরে চিকিৎসার জন্য তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।  পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেটিজেনরা দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকার পরেও জাকির হোসেনকে তা দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম