Logo
Logo
×
   

সারাদেশ

পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।

গ্রেফতার শাহ আলম শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট সেজ্যাগোষ্ঠীর বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে শাহ আলম শিশুটিকে ডেকে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে দোকান থেকে কিছু কিনে খাওয়ার জন্য ১০ টাকা দেন। এরপর নিপীড়ন চালান।

এ সময় মো. সাদ্দাম (৩৫) নামের এক স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। পরে তারা এগিয়ে এসে শাহ আলমকে হাতেনাতে আটক করেন এবং কর্ণফুলী থানা-পুলিশকে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দীন বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা  দায়ের করছেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .